ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

 

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

 

গ্রেফতারকৃতরা হলেন- সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও  হাসান (২৮)।

 

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

থানা পুলিশ সূত্র আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন