ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিতে ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়। বিষয়টি করেছেন প্রসিকিউটর গাজি এম এইচ তামিম।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় কবে রায় ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য গত ১৩ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এরপর ওই দিন রায়ের জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারণ করা হয়। এর আগে গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষ হয়।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বিজিবি, র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী চেয়ে চিঠি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।

সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় যে কোনো ধরনের নাশকতা বা হট্টগোল এবং অপতৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন