ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিভলো কড়াইল বস্তির আগুন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিভলো কড়াইল বস্তির আগুন

রাজধানীর কড়াইল ব‌স্তিতে লাগা আগুন ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নি‌ভি‌য়ে‌ছে ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদফতর।

বুধবার (২৫ নভেম্বর) সকা‌ল ৯টা ৩০ মি‌নি‌টে আগুন সম্পূর্ণ নেভা‌নোর কথা জানায় সংস্থা‌টি।

আগুনে পুড়ে ধ্বংস্তূপে পরিণত হয়েছে কড়াইল বস্তি (ছবি: নাসিরুল ইসলাম)

ফায়ার সা‌র্ভিস জা‌নি‌য়ে‌ছে, কড়াইল বস্তির আগুন নির্বাপণ সম্পন্ন হ‌য়ে‌ছে আজ সকাল সা‌ড়ে ৯টায়। আগু‌নে কোনও হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

অপর‌দি‌কে আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ব‌স্তিবাসীর রাত কে‌টে‌ছে টিঅ্যান্ড‌টি মাঠ, খামারবাড়ি মাঠে।

আগুনে পুড়ে যাওয়া বই হাতে নিয়ে দেখছেন এক শিশু (ছবি: নাসিরুল ইসলাম)

স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘এখানে অনেকগুলো ঘরে পুড়েছে। অন্তত দুই হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে। এতো মানুষের জন্য তো কিছু করা যায় না। তারপরও আমরা স্থানীয়রা যতটুকু পারছি করছি।’

এর আগে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সা‌র্ভিসের ১৯‌টি ইউনিট গি‌য়ে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ সকা‌ল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নেভা‌নোর কথা জানায় স্থংস্থাটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন