ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোনো রাজনৈতিক নেতার হাত ধরে দেশে আর ফ্যাসিজম ফিরবে না: প্রসিকিউটর গাজী তামীম

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম

কোনো রাজনৈতিক নেতার হাত ধরে দেশে আর ফ্যাসিজম ফিরবে না: প্রসিকিউটর গাজী তামীম

ফ্যাসিজম যেন আর কারও মাধ্যমে ফিরে না আসে। শুধু শেখ হাসিনা নয়, কোন রাজনৈতিক নেতার হাত ধরে যেন বাংলাদেশে আর কখনও ফ্যাসিজম ফিরে না আসে। সেই চেষ্টা এবং সেই রেজাল্ট আগামী নির্বাচনে জাতি দেখতে পাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামীম।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলার মিঠাখালীর খানজাহান হাটে শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

গাজী তামীম বলেন, দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে ছিল। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রতীক দিয়ে মানুষকে ভোটারহীন নির্বাচনের মধ্যদিয়ে দেশের গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে মানুষের উত্তরণ হয়েছে। সেই প্রত্যয়কে সামনে রেখে সামনে যে নির্বাচন আসছে তাতে সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।

শহিদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির ও মোংলা-রামপাল সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদার প্রমুখ। এ অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন