ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ইনুর পক্ষে এ আবেদন করেন তার আইনজীবীরা। ২০২০ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আট অভিযোগে মানবতাবিরোধী অপরধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন। এদিন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশের এসআই শাহেদ জোবায়ের লরেন্সকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে গত ৮ ডিসেম্বর জবানবন্দি পেশ করেন লরেন্স।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন