ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলায় দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় দায়ের হয়েছে। মামলার তদন্ত চলমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর মামলার এজাহার নামীয় আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে (৩৩) আগ্নেয়াস্ত্র দ্বারা মাথায় গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের মা হাসি বেগম আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, গত ১২ ডিসেম্বর আসামি ফয়সাল করিম মাসুদ একটি কালো রঙের কাঁধের ব্যাগসহ শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওস্থ পানির ট্যাংকির মোড় কর্নেল গলি, ২৭২/৫ চৌধুরীবাড়ীর ৮ম তলার লিফ্টের পশ্চিম পাশে তার বোন জেসমিনের ভাড়া করা বাসায় আসে। এ সময় বাড়ির দারোয়ান মাসুদ মোল্লা ৩/৪ জন লোক নিয়ে জেসমিনের বাসার কলিং বেল চাপ দিলে আসামি ফয়সাল করিম মাসুদ দরজার ছিদ্র দিয়ে লোকজন দেখে পুলিশ মনে করে, তার কাঁধের ব্যাগটি রান্না ঘরের জানালার বাহিরে নিচে ফেলে দেয়। ব্যাগটি বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর গিয়ে পড়ে। পরে লোকজন চলে গেলে আসামি ফয়সাল করিম মাসুদের আদেশে তার মা ব্যাগটি তুলে নিয়ে আসে। আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ বাড়িতে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে র‌্যাব-২ গত ১৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ওই বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর থেকে একটি কালো রঙের ম্যাগাজিন, যার ভেতরে ছয়টি তাজা বুলেট ও একটি সিলভার কালারের ম্যাগাজিন, যার ভেতরে পাঁচটি তাজা বুলেট উদ্ধার করে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন