ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বয়স নিয়ে ভুল তথ্য দেওয়ায় জুলাইযোদ্ধা সুরভীর মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

বয়স নিয়ে ভুল তথ্য দেওয়ায় জুলাইযোদ্ধা সুরভীর মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জেলা জজ আদালত-১ এ আদেশ দেন।

আদালতে সুরভীর রিমান্ড আবেদনের বিষয়ে রিভিশনের আবেদন করা হয়। জেলা জজ আদালত-১ এ রিভিশন শুনানি হয়।

রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনেরও আবেদন করা হয়। পরে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য উপস্থাপনে তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

আদেশে বলা হয়, এই পরিস্থিতি তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন বলে প্রতীয়মান হয়।

মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি। এমতাবস্থায়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসংগতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আদেশের পর আদালতপাড়ায় অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জড়ো হওয়া জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন