ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ মিশনের মতবিনিময়

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০০ এএম

সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ মিশনের মতবিনিময়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোশিয়েশনের) সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠান হয়।

মতবিনিময় সভায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ইরিনি মারিয়া গৌনারি ও মারসেল নাগী আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশে নির্বাচন পরিচালনার আইনি কাঠামোর পাশাপাশি রাজনৈতিক ও প্রচারণার পরিবেশ সম্পর্কে একটি বিস্তৃত ধারণা তুলে ধরেন। এ সময় ব্যারিস্টার সাকিব মাহবুবসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে যথাযথভাবে সম্পাদিত একটি প্রশাসনিক চুক্তি অনুসারে গঠিত হয়েছে। এর ফলে আসন্ন সাধারণ নির্বাচনের সময় সারা দেশে পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে তারা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন