ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ট্রাইব্যুনালে গুমের মামলা: জিয়াউল আহসানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ এএম

ট্রাইব্যুনালে গুমের মামলা: জিয়াউল আহসানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় লড়তে সম্মতি জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে কেসি। গত ১৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো এক চিঠিতে তিনি বিষয়টি জানান। জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন।

চিঠিতে স্টিভেন কে কেসি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে সম্মত হয়েছি, যা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১০(৮) অনুযায়ী প্রযোজ্য। ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে এবং পক্ষগুলোর মধ্যে শর্তাবলি নির্ধারিত হওয়ার পর আসামি পক্ষে মামলায় লড়তে সম্মত হয়েছি।’
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে যুক্ত ছিলেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘আমি (স্টিভেন কে কেসি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও বিধিবিধান সম্পর্কে জানি।’

এ বিষয়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, জিয়াউল আহসানের অনুরোধে তাঁর পক্ষে মামলায় লড়তে স্টিভেন কে কেসি রাজি হয়েছেন। তিনি বার কাউন্সিলে চিঠি পাঠিয়েছেন। বার কাউন্সিল অনুমোদন করলে পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন