ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:২৩ এএম

ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং অন্যজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে অভিযান চালিয়ে শেখ মো. আমির এবং মো. ফয়সাল আহমেদ ওরফে রনিকে আটক করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাত ১০টার দিকে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে শেখ মো. আমিরকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডিবির ওয়ারী বিভাগ ফয়সাল আহমেদকে আটক করে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছিলেন। এমন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলেও উল্লেখ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন