ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন রাব্বি ও তানহার বাবা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন রাব্বি ও তানহার বাবা

জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হয়।

এদিন র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২ মার্চ ধার্য করা হয়।

এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ সকল আসামিকে আদালতে হাজির করার আদেশও দেন ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে বিএনপি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন