ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এগুলো পুলিশের কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সে বিষয়টি জানা যায়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন