ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুক্তি মিলছে না, খায়রুল হকের কারাগারেই কাটবে ঈদ!

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ এএম

মুক্তি মিলছে না, খায়রুল হকের কারাগারেই কাটবে ঈদ!

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ মার্চ দিন করেছেন। এক্ষেত্রে তিনি হত্যা ও দুর্নীতিসহ পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও ঈদের আগে তার কারামুক্তি হচ্ছে না।

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে মাদরাসাছাত্র মো. আরিফ নিহতের মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

ওই মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন