ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামিন পেলেন আ. লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ এএম

জামিন পেলেন আ. লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

ঢাকার মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এসব তথ্য জানিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
২০২৪ সালের ৩ অক্টোবর ঢাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন