ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়’: বিডিআর সদস্যর স্ত্রী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

‘আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়’: বিডিআর সদস্যর স্ত্রী

পিলখানায় ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিককে গুমের পর হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়েছে বলে জেরায় উল্লেখ করেছেন তার স্ত্রী মুন্নী আক্তার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের আইনজীবী আমিনুল গণি টিটু তাকে জেরা করেন। জেরার একপর্যায়ে টিটু প্রশ্ন করেন, শরণখোলা থানা থেকে জানানো হয়েছিল যে আপনার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল—এটি কি সত্য?

জবাবে মুন্নী আক্তার বলেন, এই কথা সত্য নয়। থানা থেকে বলা হয়েছে, আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়েছে।

এর আগে জবানবন্দিতে তিনি জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে তার স্বামীকে জিয়াউল আহসান গুম করে নির্মমভাবে হত্যা করেছে বলে তিনি শুনেছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!