ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের সাক্ষাৎ হয়।

জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান তৌফিক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষাতের অনুমতি দেন।

অনুমতি পাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তাকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন। পরে আবার তাকে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে একই মামলায় দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!