ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ব্যতিত অন্য কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ব্যতিত অন্য কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা

এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ব্যতিত অন্য কোর্টে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোঃ রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।

অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা নোটিশে জানানো হয়, বিভিন্ন আদালতে দায়িত্ব পালনরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে উপস্থিত হয়ে বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে আদালত চলাকালীন সময়ে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!