ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহ আলীর মাজারে হামলা: ১৫০ অজ্ঞাত জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৯ পিএম

শাহ আলীর মাজারে হামলা: ১৫০ অজ্ঞাত জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত জামায়াত ইসলামীর ১০০-১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০) আজ শনিবার সন্ধ্যায় শাহ আলী থানায় এ মামলা করেন।

ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ওই হামলার ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার ৩ জনের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত এবং আরমান দেওয়ান অজ্ঞাত আসামি।

এজাহারে বাদী জানান, তিনি শাহ আলীর মাজারে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে আসা-যাওয়া করেন। গত ১৪ মে দিবাগত রাতে মাজার জিয়ারত ও মানতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে।

হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানী ঘটায়। এক আসামি লাঠি দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে।

হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরি করে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, ‘মামলা নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন