ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৪৪ পিএম

হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’

ঢাকার আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের অস্বস্তিতে বিরক্তি প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২১ ওম) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর আদালতে আনা হয়।

আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো।”

একই প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে বিরক্তি প্রকাশ করতে ও কথা বলতে দেখা গেলো।

জানা গেছে, মানি লন্ডারিংয়ের দুটি মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়েছে।

এদিকে, পৃথক একটি প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে আনা হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এ সময় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!