ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ-জামায়াতপন্থীদের বর্জন, ভোট দেননি অর্ধেক ভোটার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১৩ এএম

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ-জামায়াতপন্থীদের বর্জন, ভোট দেননি অর্ধেক ভোটার

আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীদের বর্জনের মুখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে অর্ধেকের বেশি ভোটারের ভোট পড়েনি।

শুধু বিএনপিপন্থী আইনজীবীদের অংশগ্রহণ দেখা গেছে। তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়েছে চট্টগ্রাম আদালতের জেলা আইনজীবী সমিতি ভবনে। ভোটগ্রহণ চলাকালে দিনভর প্রতিবাদ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা। আওয়ামীপন্থী আইনজীবীরা সমাবেশস্থলে গানে গানে একতরফা ভোটের প্রতিবাদ জানান। আর বিক্ষোভ প্রদর্শন করেন জামায়াতপন্থীরা। তবে বিএনপি সমর্থিত আইনজীবীরা ভোটকেন্দ্রে হাজির হন।

নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, মোট ৪ হাজার ৫৬০ জন ভোটারের মধ্যে ২ হাজার ১০৪ জন ভোট দিয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। বাকি ২১টি পদে ভোটগ্রহণ হয়েছে। রাতের মধ্যে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

১৩৩ বছর বয়সী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এ নির্বাচনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে আদালত পাড়ায় বিভিন্ন দল সমর্থিত আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি চলছে। নির্বাচনে বিএনপিপন্থীরা ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের’ ব্যানারে অংশ নিয়েছেন। একতরফা প্রহসনের নির্বাচন উল্লেখ করে জামায়াতপন্থী ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ এ নির্বাচন বর্জন করেছে।

আর আওয়ামী লীগপন্থীরা ‘সাধারণ আইনজীবী পরিষদের’ ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ৪ মে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে ব্যর্থ হন। বিএনপিপন্থীদের বাধা ও নির্বাচন কমিশনের অসহযোগিতার কারণে তারা ফরম নিতে পারেননি বলে অভিযোগ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!