ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জায়মা রহমানকে নিয়ে কটুক্তি বক্তব্য দেওয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:১৩ এএম

জায়মা রহমানকে নিয়ে কটুক্তি বক্তব্য দেওয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি একে এম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। শনিবার (২৩ মে) দৈনিক ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও একে এম আজিজুল হক খান তার ফেসবুক প্রোফাইলে লিগ্যাল নোটিশটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়- প্রাপক, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতা। আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানানো যাচ্ছে যে আপনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটুক্তি করে মানহানি কর বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি মানুষে মনে আঘাত করেছেন, তাতে আমিও আঘাত প্রাপ্ত হয়েছি।

এতে আরও বলা হয়, কেন আপনার বিরুব্ধে কেন মানহানির মামলা করা হবে না, আগামী ১৫ দিনের মধ্যে তার ব্যাখ্যা সহজবাব লিখিত ভাবে নিম্ন স্বাক্ষরকারির নিকট দিতে অনুরুধ করছি। অন্যথায় আপনার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন