ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাবেক এমপি সরওয়ার জাহানের কারাবাস শুরু!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

সাবেক এমপি সরওয়ার জাহানের কারাবাস শুরু!

রাজধানীর মোহাম্মদপুর থানার ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আক্কেল আলী আদালতে আসামিকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিনের আবেদন করেন, তবে মামলার মূল নথি না থাকায় জামিনের শুনানি এদিন হয়নি। এরপর বিচারক সরওয়ার জাহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মো. ইলিয়াস হোসেন আন্দোলনে অংশ নেন। ওই দিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনের এলাকায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়, যেখানে ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন