ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলা, সাবেক ওসিসহ আসামি ১৪ পুলিশ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

বিএনপির মিছিলে হামলার ঘটনায় মামলা, সাবেক ওসিসহ আসামি ১৪ পুলিশ

২০২২ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, পরিদর্শক নাহিদ হাসান সুমনসহ ১৪ পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ৩২ জনের নাম উল্লেখসহ আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

২৪ মে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জল বাদী হয়ে কিশোরগঞ্জের আদালতে এ মামলা করেন। আদালত পাকুন্দিয়া থানা পুলিশকে মামলার এজাহারটি এফআইআর হিসাবে গণ্য করার নির্দেশ দেন।

মামলার বাদী মো. মাজহারুল হক উজ্জল বলেন, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পূর্বঘোষিত দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচির সময় তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ সদস্যরা তাদের নেতাকর্মীদের উপর এলোপাতাড়ি গুলি করেন। এ সময় পুলিশের সঙ্গে লাঠিসোটা, ইটপাটকেল ও দেশিয় অস্ত্র নিয়ে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশের রাবার বুলেট, টিয়ারসেল ও স্প্লিন্টারে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে শ্রাবণের শরীরে একাধিক ছররা গুলি লাগে এবং জলিলের এক চোখ অন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ওই সময় ওসি সারোয়ার জাহান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করতেন। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কর্মসূচি করতে দিতেন না। তার সময়ে বিএনপির অনেক নেতাকর্মী অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ন্যায় বিচার পাওয়ার আশায় এসব পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!