ঢাকা   রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে একি বললো

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পিএম

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে একি বললো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রিমান্ড শেষ হলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আদালতে আবেদন করেন, নাসির উদ্দিনকে কারাগারে আটক রাখার জন্য।

আদালতে শুনানি

হাজিরার পর বিকেল সাড়ে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক শেখ কামাল।

গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনা

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। পরবর্তীতে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার পটভূমি

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন