ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরষ্কৃত করা হবে: আইনমন্ত্রী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরষ্কৃত করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, দেশের বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন, গতিশীল এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর জন্য আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা। যে জেলাগুলো মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকবে, তাদের পুরষ্কৃত করা হবে।

এ সময় আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীদের ভোগান্তি থেকে মুক্ত হবে, এক ক্লিকেই বেইল পেয়ে যাবে।

সরকার হয়রানি মুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানি আইনমন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। অনেক সময় আসামিরা জামিনের মুক্তি পাওয়ায় অপরাধের সংখ্যা বাড়ায় বিচার ব্যবস্থা আরও কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে।

মন্ত্রী বলেন, বছরের পর বছর মামলা ঘুরলে সরকারের বিপুল অর্থ খরচ হয়।

নতুন ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করা সেগুলো হলো-টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন