ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’

Authorনিউজ রুম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

‘দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অথচ জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের ভূমিকা আরও সক্রিয় হওয়ার দরকার ছিল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, গত এক বছরে দেশে কোনও মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পড়ে যে কমিশন গঠন হয়েছে, সেটাও নামে মাত্র।

সংলাপে অন্য বক্তারা বলেন, মানবাধিকার ইস্যুতে এখনও অদৃশ্য কোনও চাপ রয়ে গেছে। মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই। এ ছাড়াও পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেধে দেওয়া হয়েছে। 

তারা বলেন, মানবাধিকার কমিশন কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেবে, সেটি আরও স্পষ্ট হওয়া উচিত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন