ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাঁকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়। এর মধ্যে আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান ও নীতি উপদেষ্টা একদল কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। গত বছরের ৫ আগস্টের পর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

জানা যায়, মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। ওই দিনই তাঁকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সেই সূত্রে আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া বিভিন্ন ডিজিটাল লেনদেন উদ্যোগের সম্পৃক্ত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন