ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঘটেছিল দুইটি দুঃখজনক ঘটনা, যে কারণে মুক্তি পায়নি ময়ূরীর জীবনের ‘শ্রেষ্ঠ চলচ্চিত্রটি’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পিএম

ঘটেছিল দুইটি দুঃখজনক ঘটনা, যে কারণে মুক্তি পায়নি ময়ূরীর জীবনের ‘শ্রেষ্ঠ চলচ্চিত্রটি’

ঘটেছিল দুইটি দুঃখজনক ঘটনা, যে কারণে মুক্তি পায়নি ময়ূরীর জীবনের ‘শ্রেষ্ঠ চলচ্চিত্রটি’

ঘটেছিল দুইটি দুঃখজনক ঘটনা, যে কারণে মুক্তি পায়নি ময়ূরীর জীবনের ‘শ্রেষ্ঠ চলচ্চিত্রটি’

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা ময়ূরীর অভিনয় জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্রটির নেগেটিভ আগুনে পুড়ে যাওয়ায় সেটি আর আলোর মুখ দেখেনি। এই ছবিটির নাম হয়ে ‘গেছি শর্টকাটে বড়লোক।’ ছবির পরিচালক ছিলেন নার্গিস আক্তার। শুধু নেগেটিভ আগুনে পুড়ে যাওয়াই নয়, এই ছবির আলোর মুখ না দেখার আরেকটি কারণ হলো প্রযোজক মারা যাওয়া।

সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলেছেন নার্গিস আকতার। তিনি বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষার একটি অসমাপ্ত বিনোদনমূলক বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করেছিলাম ময়ূরীকে নিয়ে। চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন স্বনামধন্য প্রযোজক কে এম আর মনজুর। আফসোস এই যে তিনি শুটিং শেষ হওয়ার আগেই না ফেরার চদেশে চলে যান।

এমনিতেই প্রযোজক নারা যাওয়াও ছবির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে, ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা করার আগেই জানা যায় এর নেগেটিভ আগুনে পুড়ে গেছে। এ বিষয়ে নার্গিস আক্তার বলেন, ‘বারি স্টুডিওতে আগুন লেগে মূল নেগেটিভ পুড়ে গিয়েছিল বলে প্রযোজক সূত্র থেকে জানানো হয়।’

এই ছবির কিছু কপি নেগেটিভ ডাবিংয়ের জন্য রাখা হয়, ১৮ বছর পর সসেই নেগেটিভ ট্রান্সফার করে ইউটিউবে প্রকাশ করেছেন পরিচালক।

তবে এর কোয়ালিটি একেবারে নিম্ন মানের। তার পরও ময়ূরী ভক্তদের জন্য তিনি ইউটিউবে আপলোড করেছেন বলে জানান।

এদিকে এই ছবিটিই ময়ূরীর জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে নায়িকা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ মুভি ছিল, ধন্যবাদ নার্গিস আপুকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য।’

চিত্রনায়িকা ময়ূরী অভিনয় জীবন ছেড়েছেন। এখন তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন