ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরপুরের মঞ্চে এক রোহিঙ্গা নারীর দুঃখগাঁথা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

মিরপুরের মঞ্চে এক রোহিঙ্গা নারীর দুঃখগাঁথা

ঢাকাই দর্শকদের জন্য মঞ্চ নাটক মানেই বেইলী রোডের মহিলা সমিতি কিংবা সেগুন বাগিচার শিল্পকলা একাডেমি। প্রায় দেড় কোটি মানুষের এই শহরে সেটি সংখ্যার বিচারে যেমন অপ্রতুল তেমনি যোগাযোগের ক্ষেত্রে বড় কঠিন। ফলে উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরসহ রাজধানীর এমন বেশিরভাগ অংশের দর্শকদের জন্য মঞ্চ নাটক যেন অধরাই থেকে যায়।

মূলত এমন ভাবনা থেকে মিরপুরে গড়ে উঠেছে মঞ্চ নাটকের নতুন ঠিকানা ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়াম। মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টপেজ সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশের বিল্ডিংয়ে এটি অবস্থিত। ঠিকানা বাসা-০২, রোড-০৯, ব্লক-ডি, সেকশন-১১। সাফিয়া খন্দকার রেখা ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়াম সংশ্লিষ্টরা জানান, মিরপুর এলাকার নাট্যজনদের জন্য তারা এই অডিটোরিয়ামটি গড়ে তুলেছেন। চেষ্টা করছেন, দেশের জনপ্রিয় দল ও নাটকগুলোকে ধারাবাহিকভাবে এই মঞ্চে তুলে ধরবার।  

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের ঋদ্ধি গ্যালারি অডিটোরিয়ামে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ‘ঈশ্বর তুমি কোথায়’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। যাতে উঠে আসবে এক রোহিঙ্গা নারীর দুঃখগাঁথা। সাফিয়া খন্দকার রেখা জুয়েল কবির রচিত ও নির্দেশিত নাটকটি মঞ্চে উঠবে এদিন সন্ধ্যা ৭টায়। এতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নির্দেশক জানান, এক ঘণ্টা দশ মিনিট ব্যাপ্তির এই নাটকটি ইতোমধ্যে ১৪টি প্রদর্শনী হয়েছে।

নাটকটির গল্প এমন, তাসমিদা জোহর, এক রোহিঙ্গা মুসলিম নারী। মিয়ানমারের আর্মিদের কাছে কিশোরী বয়সে নির্যাতিত হয়ে পুরো পরিবার নাফ নদী পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে। সেখানেও সে নির্যাতনের শিকার হয়। কয়েকবছর বাংলাদেশে থাকার পরে তার জীবনে প্রেমিক হিসেবে একজন আসে, সেও তাকে ফাঁদে ফেলে বিক্রি করে দেয় দালালদের হাতে। এরপর আবার তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় ইউ এন এইচ সি আর-এর মাধ্যমে ভারত। এভাবে এ দেশ থেকে ও দেশ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র...। অতঃপর ভারতের নারী পাচারকারী দল তাকে পাঠিয়ে দেয় ইউরোপের পণ্যবাহী জাহাজে। এরপর তাসমিদার জীবনের পরিসমাপ্তি ঘটে মধ্য সাগরে।  সাফিয়া খন্দকার রেখা নাটকটির মঞ্চ ও আলোকসজ্জায় জুনায়েদ ইউসুফ, রূপসজ্জায় তন্ময়, কোরিওগ্রাফিতে রুমি ইসলাম, সংগীতে আন্দালিব মোস্তফা লালন, আবহসংগীতে রবি ঘোষ, প্রপসে তৃষ্ণা রায় ও অতনু সোহাগ, পোশাকে রিবন খন্দকার, পোস্টার ডিজাইনে বিম্বিত বিভাবরী অনুসৃতা, নেপথ্যে রাবিন সুজন, মঞ্জু শিখা সেন গুপ্তা, তুষার চন্দন, আশিকুর রহমান চৌধুরী, মুমু মাহিনুর, ঋতুরাজ ও আকাশ। প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন মোহাম্মদ রেজাউল করিম রেজা। সাফিয়া খন্দকার রেখা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন