ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যেখানে যার নামে নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম

এবার যেখানে যার নামে নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল!

এবার যেখানে যার নামে নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল!

এবার যেখানে যার নামে নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল!

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনের নান্দোশিতে গড়ে তোলা হচ্ছে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’। যা এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। 

লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে বলেন, আমরা অনুমতির অপেক্ষায় আছি এবং আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া। 

এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তার ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। গায়িকার জন্মদিন উপলক্ষ্যে পুনেতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে। 

৪০ একর জায়গা ওপর নির্মিত হবে হাসপাতালটি। বর্তমানে প্রস্তাবটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন