ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশের ‘নিশি’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশের ‘নিশি’

৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। স্টুডেন্ট ক্যাটেগরিতে ছবিটি এই সম্মান অর্জন করেছে। ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী এবং সহ-পরিচালকের দায়িত্বে ছিলেন জহিরুল ইসলাম। 

গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে পুরস্কারের ঘোষণা করা হয়।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, এই নমিনেশনের মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিষয়টি নিয়ে গোলাম রাব্বানী বলেন, ‘সত্যিই আনন্দের খবর। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। আমি সিনেমায় সবসময় প্রাণ ও প্রকৃতির গল্প বলে যেতে চাই।’

ছবিটি ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে।

ছবির কাহিনিতে দেখা যায় একজন চা শ্রমিকের কন্যা নিশির পড়ালেখা বন্ধ হয়ে যায়। বাড়িতে টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। সিনেমার দৃশ্যধারণ হয়েছে সিলেটের চা বাগানের বিভিন্ন লোকেশনে।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন