ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি ও রাকিব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি ও রাকিব

ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি ও রাকিব

ফের এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি ও রাকিব

বিনোদন ডেস্ক : হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে সাবেক স্বামী রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশ আল্লাহ’। 

এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য। 

মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। 

হংকং এর মাটিতে জামাল-হামজাদের ম্যাচ দেখা যাবে বঙ্গ-তেহংকং এর মাটিতে জামাল-হামজাদের ম্যাচ দেখা যাবে বঙ্গ-তে
তাদের এই পোস্ট দেখে ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা নানারকম মন্তব্য করলেও এ নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি মাহি–রাকিব দুজনের কেউই। 

এখন দেখার বিষয়, কী কারণে তাদের দুজনের হঠাৎ এই পারিবারিক স্থিরচিত্র পোস্ট করা। এদিকে কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে তার স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন