ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘যাত্রা হবে না কাওয়ালি, বুঝে উঠতে পারছি না’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পিএম

‘যাত্রা হবে না কাওয়ালি, বুঝে উঠতে পারছি না’

নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তির তারিখ জানানো, সব কিছুতে যেন ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের। আজ অর্থাৎ ৩১ অক্টোবর প্রকাশ্যে এলো সিনেমার ট্রেলার।

প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম; আরও আছে জীবন বদলানোর গল্প।

এর আগে টিজারে মিলেছে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের স্পষ্ট ছায়া। আর আজ ট্রেলারে মিলেছে সরকার পতনের পরের বাংলাদেশের প্রতিধ্বনি। ট্রেলারের শেষে একজন উৎকণ্ঠা নিয়ে বলছিলো, ‘দেশের পরিবেশ পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে; বুঝে উঠতে পারছি না।’ ‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর আর ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস।

এই ব্যাপারে তাওকীর সব সময় বলেন, ‘আমি গণ মানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদেরকে নিয়ে কাজ করার। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

টিজারে যে পার্থকে দেখা গেছে তিনি হলেন চিরনজিৎ বিশ্বাস। ‘দেলুপি’তে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে। আমার মনে হয়, এই সিনেমাতে অভিনয় করে আমার অভিনয় স্কিল অনেকখানি ডেভেলপ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা এই টিমের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত।’ ‘দেলুপি’র একটি দৃশ্য বিশ্বাস আরও বলেন, ‘পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এতে করে আমি অভিনয়ের জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছি। পরিশেষে বলব, আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে যে আমি দেলুপি সিনেমাতে অভিনয় করতে পেরেছি।’

নূপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, ‘‘দেলুপি’-তে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনও এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি তো সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয়ে আলাদা। তবে মঞ্চের আর পর্দায় দুটো অন্যরকম ছিল। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে। সব মিলে অনেক ভালো অনুভূতি এটা।’’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম তিনি আরও বলেন, ‘নিজেকে বড় পর্দায় দেখব এটা আসলে একটা স্বপ্নের মতো লাগছে আমার। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে, কোনও একদিন হয়তো সবাই আমাকে টিভির পর্দায় দেখবে। সেই ইচ্ছাটা যে আমার এইভাবে পূরণ হবে সেটা আমি কখনও ভাবিনি।’

‘দেলুপি’ টিমের পক্ষ থেকে সবাইকে সিনেমা হলে আমন্ত্রণ জানানো হয়েছে সিনেমাটি দেখবার জন্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন