ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কণ্ঠশিল্পী জেনস সুমনের অকাল প্রয়াণ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

কণ্ঠশিল্পী জেনস সুমনের অকাল প্রয়াণ

অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমন। ২৮ নভেম্বর বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ।

‘একটা চাদর হবে’ খ্যাত এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ অনেক জনপ্রিয় গান উপহার দেন তিনি।

২০০৮ সালে প্রকাশিত হয় জেনস সুমনের সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর লম্বা বিরতি নেন অজানা কারণে। অবশেষে ১৬ বছর পর ২০২৪ সালে প্রকাশ পায় তার নতুন গান ‘আসমান জমিন’। কথা ছিল নিয়মিত গানে থাকবেন। যে কথার ইতি টানলেন বড্ড অকালে, আজই (২৮ নভেম্বর)।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন