ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল

শারীরিক অবস্থা ক্রিটিকাল হওয়ায় কয়েকদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। সকল বিভেদ ভুলে সকলের রাজনৈতিক মুরুব্বি আপোষহীন এ নেত্রীর জন্য নির্বিশেষে সবাই দোয়া করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকাই সিনেমার জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজলও আছেন এ তালিকায়।

সোশ্যাল মিডিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন ডিপজল। শনিবার নিজের ফেসবুকে শিল্পী সমিতির এ সাধারণ সম্পাদক লেখেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।’

এদিকে মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন ডিপজলের সঙ্গে। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে। সর্বশেষ পাওয়া খবর, বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা ভেবেছে বিএনপি। এ ব্যাপারে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলেই দলীয় চেয়ারপারসনকে নিয়ে যাওয়া হবে লন্ডনে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন