ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির নামই হবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা: রুকাইয়া জাহান চমক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

হাদির নামই হবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা: রুকাইয়া জাহান চমক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি হাদিকে ঘিরে আবেগঘন ও প্রতিবাদী মন্তব্য করেন।

রুকাইয়া জাহান চমক বলেন, “হাদী হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যটিকে গণতন্ত্র, প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন।

উল্লেখ্য, রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও সাংস্কৃতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন