ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদির আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

ওসমান হাদির আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম

ওসমান হাদির আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম

ওসমান হাদির আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম

বিনোদন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি। ওই আসনে এবার প্রার্থী হতে চান মিস আর্থ বাংলাদেশ জয়ী এ মডেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন মেঘনা আলম। সংসদ সদস্য হিসেবে কেন তিনি যোগ্য এবং নির্বাচনে জয়ী হলে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়েছেন।

 ফেসবুকে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন।
 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন