ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। অভিনয় জীবন ও দেশ ছেড়ে পরিবারসহ তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।

সম্প্রতি এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে অবস্থান করবেন বলে জানান তিনি। এই সফরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেতা।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা খলনায়ক হিসেবে বিশেষভাবে সফল হলেও বিভিন্ন ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন