ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হঠাৎ আলোচনায় তারেক রহমান নায়ক মান্নার হ্যান্ডশেক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ এএম

হঠাৎ আলোচনায় তারেক রহমান নায়ক মান্নার হ্যান্ডশেক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার পরপরই বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের হ্যান্ডশেকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনেক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছবিটি তোলা হয়েছিল। টিএসসির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তারেক রহমান অতিথি হিসেবে গিয়েছিলেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে সেখানে নায়ক মান্নাও উপস্থিত ছিলেন। ছবি সম্পর্কে এর বাইরে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন