ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি: সোহেল রানা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি: সোহেল রানা

জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেও চলতি বছর রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে সক্রিয় থাকতে দেখা যায়। এতে মাঝেমধ্যেই তিনি লেখালেখি করে থাকেন। এবার তিনি একটা ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন। যা ইতোমধ্যে ভাইরাল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।’

ওই পোস্টটিতে ইতোমধ্যে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৬ হাজার ৩০০ লোক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। কমেন্টস পড়েছে ৮২৯টি। এ ছাড়া পোস্টটি ২৭৬টি শেয়ার হয়েছে।

সোহেল রানা একজন ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের পর তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন