ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওমরাহ হজে প্রিন্স মামুন, পেলেন দুঃসংবাদ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ওমরাহ হজে প্রিন্স মামুন, পেলেন দুঃসংবাদ

ওমরাহ হজে প্রিন্স মামুন, পেলেন দুঃসংবাদ

ওমরাহ হজে প্রিন্স মামুন, পেলেন দুঃসংবাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : ওমরাহ হজ পালন করতে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এখন সৌদি আরবে। তবে দেশের মাটিতে তার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় আদালতে হাজির না হওয়ায় মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

আজ (বৃহস্পতিবার) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওমরাহ পালনের কারণে মামুন আদালতে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করলেও বাদী লায়লা আখতার ফরহাদ আদালতে হাজির হয়ে মামুনের জামিন বাতিলের আবেদন করেন। 

বাদীর আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল) শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে অন্য আদালতে ধ র্ষ ণ মামলা বিচারাধীন। ওই মামলা তুলে নিতে তিনি বাদীর বাসায় প্রবেশ করে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএস-এর বাসায় যান মামুন। সেখানে তিনি লায়লার করা আগের মামলা ও জিডি তুলে নিতে হুমকি দেন। লায়লা অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করেন।

একপর্যায়ে লাইভ বন্ধ করে লায়লাকে মারধর শুরু করেন মামুন। এমনকি ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলে লায়লা তা হাত দিয়ে ঠেকানোর সময় আহত হন। এ ঘটনায় ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুর রহমান সৈকত আদালতে মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন