ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৭ বছর বয়সী ছেলের কাণ্ডে অঝোরে কাঁদলেন একমা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

১৭ বছর বয়সী ছেলের কাণ্ডে অঝোরে কাঁদলেন একমা

১৭ বছর বয়সী ছেলের কাণ্ডে অঝোরে কাঁদলেন একমা

১৭ বছর বয়সী ছেলের কাণ্ডে অঝোরে কাঁদলেন একমা

বিনোদন ডেস্ক : মা ১২ লাখ টাকা ঋণগ্রস্ত। এ জন্য তিনি চরম দুশ্চিন্তায় থাকতেন। তা দেখে ঘুম আসত না তার ১৭ বছর বয়সী ছেলের। এক পর্যায়ে ছেলে গোপনে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে দিনরাত পরিশ্রম করে ১২ লাখ টাকা জোগাড় করে। সেই টাকা মায়ের হাতে তুলে দিতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম আমান ফুগ্গল। ব্রিটেনের বাসিন্দা ওই কিশোর তার মাকে অবাক করে দিয়েছে, যা তিনি কল্পনাও করেননি।

ভিডিওতে দেখা যায়, কিশোর আমান তার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ বন্ধ। আমানকে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই আমি তোমাকে খুব ভালবাসি এবং আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি জানি তুমি আমার জন্য কতটা করেছো। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ নারী। আমি যা কিছু করি তা তোমার এবং নিজের জন্য।’

আমানের কথা শুনে তার মায়ের চোখে পানি চলে আসে। চোখ বন্ধ করেই তিনি বলেন, ‘আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না আমি কেন কাঁদছি।’ এরপর আমান তার মাকে চোখ খুলতে বলেন। মা চোখ খুলতেই তার দিকে টাকা এগিয়ে দেয় ছেলে। চমকে যান আমানের মা। তাকে বলতে শোনা যায়, ‘আমান, এটা কী?’ এরপর আমানকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘এটা দশ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকা। এসব টাকা তোমার ঋণশোধের জন্য। এখন থেকে প্রতি মাসে আমি তোমার সমস্ত খরচ মেটাতে সক্ষম। আমি সব ঠিক করে দেব। দয়া করে টাকাটা নাও।’

ছেলে কী করেছে তা বুঝতে পেরে আমানের মা কান্নায় ভেঙে পড়েন। হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। এরপর দুজন দুজনকে আলিঙ্গন করেন। ভিডিও দেখে ছেলের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন