ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এই মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানলে চোখ কপালে উঠবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

এই মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানলে চোখ কপালে উঠবে

এই মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানলে চোখ কপালে উঠবে

এই মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানলে চোখ কপালে উঠবে

বিনোদন ডেস্ক : প্রথম দেখায় একজন মানসিক ভারসাম্যহীন নারী ভেবেই যে কেউ এড়িয়ে যাবেন।  উষ্কখুষ্ক চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি ময়লা- সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ঘুরছে। কেন ঘুরছে? এই প্রশ্ন থেকে একটু দেখা শুরু করলেই নেটিজেনদের চোখ কপালে উঠে যাবে, কেননা ততক্ষণে ভিডিওতে চলে এসেছেন জোভান। খটকা সেখানেই।

ধীরে ধীরে অনেকেই অনুমান করবেন যে মানসিক ভারসাম্যহীন নারীটি কেয়া পায়েল। কিন্তু দ্বিধা থেকেই যাবে। জানা গেছে,  এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চৈঃস্বরে বলতে শোনা যায় যে কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। 

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি হয়।

প্রথম দেখায় তারা কেয়াকে চিনতেই পারেননি বলেও মন্তব্য করেন। কেয়ার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপ রে বাপ, কী মারাত্মক অভিনয়!’, মেকআপ নিয়ে অন্য একজনের মন্তব্য, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার এই কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

মনে করা হচ্ছে, এটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান।

এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয়দক্ষতা ফের প্রমাণ করলেন অভিনেত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন