ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় নির্বাচন নিয়ে শবনম ফারিয়ার স্ট্যাটাস, করলেন যে আক্ষেপ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

জাতীয় নির্বাচন নিয়ে শবনম ফারিয়ার স্ট্যাটাস, করলেন যে আক্ষেপ

জাতীয় নির্বাচন নিয়ে শবনম ফারিয়ার স্ট্যাটাস, করলেন যে আক্ষেপ

জাতীয় নির্বাচন নিয়ে  শবনম ফারিয়ার স্ট্যাটাস, করলেন যে আক্ষেপ

বিনোদন ডেস্ক : আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপে উগরে দিয়েছেন ফারিয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।

অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ।

একজন লিখেছেন, আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন