ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৯৮৬ সালে আমিরের বিয়েতে কত খরচ হয়েছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৩৮ এএম

১৯৮৬ সালে আমিরের বিয়েতে কত খরচ হয়েছিল

১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আমির খানের। জুহি চাওলার বিপরীতে এই ছবিটি ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য, যা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে অনেকেই জানেন না যে, বলিউডে আসার আগে আমির খানের জীবনে একটি বড় ঘটনা ঘটেছিল—সে তখনই বিবাহিত ছিলেন। তার প্রথম বিয়ের খবর ছিল একেবারে গোপন, যা অনেক বছর পরে প্রকাশ পায়।

সম্প্রতি আমির খানের বন্ধু এবং ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার সহ-অভিনেতা শেহজাদ খান, অভিনেতার প্রথম বিয়ের কিছু অজানা তথ্য শেয়ার করেছেন। তিনি বললেন, “আমিরের বিয়ের কথা তখন অনেকেই জানত না। ছবির শুটিং শুরুর আগেই আমির বিবাহিত ছিল, তবে সে সময় কেউ জানত না। আমি অন্য কিছু সূত্র থেকে প্রথমে এই খবর জানতে পারি।”

শেহজাদ খান আরও জানিয়েছেন, “আমিরের বিয়েতে মাত্র ৫০ টাকা খরচ হয়েছিল। তারা কোর্ট ম্যারেজ করেছিলেন। আমি সাক্ষী দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি করে পৌঁছানোর কারণে সাক্ষী হতে পারিনি। যখন আমি কোর্টে পৌঁছাই, ততক্ষণে তারা বিয়ে করে বাড়ি চলে গিয়েছিল।”

শেহজাদ খান বলেন, “‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার শুটিং চলাকালে একদিন রিনা (আমিরের প্রথম স্ত্রী) সেটে এসেছিল। সবাই জানত তারা একে অপরকে পছন্দ করত, তবে অনেক পরে আমিরের বিয়ের খবর প্রকাশ পায়।”

আমির খানের প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে। তাদের মধ্যে ১৬ বছর সংসার চলার পর বিচ্ছেদ হয়ে যায়। তাদের দুটি সন্তান, ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান, যাদের এখন বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচিতি তৈরি হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন