ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে যখন নিয়মিত ব্যস্ত থাকার কথা শ্যুটিং সেটে, ঠিক তখনই এল এক মন খারাপ করা খবর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

বিশ্বজুড়ে যখন ভালোবাসা দিবসের আমেজ, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া। হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায়, হাতে এক তোড়া ফুল নিয়ে মলিন হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে আবেগঘন কণ্ঠে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন