ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আলোচনার জন্ম দিল কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

আলোচনার জন্ম দিল কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও

আলোচনার জন্ম দিল কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও

 আলোচনার জন্ম দিল কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিওটিতে নিজের ব্যক্তিজীবনের একটি ‘গোপন তথ্য’ ভক্তদের সামনে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

ভিডিওতে দেখা যায়, সামনে বরফ ভর্তি পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন ইদানীং তার ত্বকের গ্লো বেড়েছে। এর একটি কারণ হিসেবে তিনি নিজের একটি অভ্যাসের কথা জানান। কেয়া বলেন, মুখে বরফ পানি ব্যবহার করলে তার ঘুম দূর হয় এবং এটি ত্বকের জন্যও উপকারী।      

এরপর ভিডিওতে বরফ পানি ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে দেন অভিনেত্রী। কিছুক্ষণ পর মুখ তুলে বিরক্তির সুরে তিনি বলেন, এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।  

ভিডিওটি প্রকাশের পরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিন না যেতেই ভিডিওটি ৬ মিলিয়নেরও বেশি ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি ভিডিওটি শেয়ার হয়েছে হাজার হাজার বার। নেটিজেনদের মন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৬৯ হাজারের কাছাকাছি এবং রিয়েকশন পড়েছে এক লাখেরও বেশি।

ভক্তদের মতে, স্বাভাবিক ও খোলামেলা উপস্থাপনার কারণেই কেয়া পায়েলের এই ভিডিও এত দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন