ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুলাভাই নামে সেভ করা ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়া’ ছিল ডলি সায়ন্তনীর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

দুলাভাই নামে সেভ করা ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়া’ ছিল ডলি সায়ন্তনীর

দুলাভাই নামে সেভ করা ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়া’ ছিল ডলি সায়ন্তনীর

দুলাভাই নামে সেভ করা ড্রাইভারের সঙ্গে ‘পরকীয়া’ ছিল ডলি সায়ন্তনীর

বিনোদন ডেস্ক : দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী-রবি চৌধুরী। যেমন ছিল তাদের রসায়ন, তেমনি ছিল জনপ্রিয় গান। তবে হুট করেই বিচ্ছেদের সুরে ছন্দপতন ঘটে তাদের সাজানো সংসারে। সেই সময় তাদের বিচ্ছেদের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অবাক করলেও দীর্ঘ সময় বিষয়টি নিয়ে দুই তারকাই নীরব ছিলেন। 

অবশেষে বছরের পর বছর পেরিয়ে পুরনো সেই তিক্ত স্মৃতি ও বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী জানান, ডলি সায়ন্তনীর সঙ্গে তার সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ড্রাইভারের ভূমিকা ছিল। গায়কের দাবি, ওই ব্যক্তির সঙ্গে ডলি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে বিষয়টি প্রমাণিতও হয়েছে।

পডকাস্টে তিনি বলেন, ‘শেষে তো প্রমাণিত হলো যে আসলেই আমার সন্দেহ ঠিক ছিল। যখন ডলি ওই বিপ্লবের গ্রামে গেল, তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেই সময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।’ তবে ডলি তার সন্তানের মা হওয়ার কারণে বিষয়টি নিয়ে বেশি কাদা ছোড়াছুড়ি করতে চান না এই সংগীতশিল্পী। 

তিনি জানান, ডলির ফোনে একটি নম্বর দুলাভাই নামে সেভ করা ছিল। বিষয়টি নিয়ে তার মনে সন্দেহের দানা বাঁধলে তিনি নিজ উদ্যোগে খোঁজখবর নেন। পরে জানতে পারেন, দুলাভাই পরিচয়ে সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী এবং সেখানে গাড়ি চালান। ডলি ও রবি যখন কোরিয়া সফরে গিয়েছিলেন, তখন বিপ্লবই তাদের গাড়ি চালাতেন।

সন্দেহ ঘনীভূত হলে রবি চৌধুরী বিষয়টি নিয়ে ডলির পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ডলির বড় ভাই কণ্ঠশিল্পী বাদশা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হয়। তখন বেরিয়ে আসে যে ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। নিজের সন্দেহের সত্যতা পাওয়ার পরই ডলিকে ডিভোর্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন রবি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন