ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আচরণ নিয়ে বিতর্কে শামীম হাসান সরকার, শিল্পী সংঘের শেষবারের সতর্কবার্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০৯ এএম

আচরণ নিয়ে বিতর্কে শামীম হাসান সরকার, শিল্পী সংঘের শেষবারের সতর্কবার্তা

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি একাধিক বিতর্কিত ঘটনার কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই বিতর্কের রেশ পৌঁছায় বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ পর্যন্ত। সবদিক বিবেচনায় সংগঠনটি শামীমকে সংগঠনের শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে।

অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমের বিরুদ্ধে অপমানজনক ভাষা ব্যবহার ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললে বিষয়টি সামনে আসে। তার অভিযোগের পরপরই ইন্ডাস্ট্রির আরও কিছু নারী অভিনয়শিল্পী শামীমের বিরুদ্ধে অসদাচরণের অভিজ্ঞতা শেয়ার করেন, যা বিতর্ককে আরও জোরালো করে তোলে।

পরবর্তীতে, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে শামীম হাসান সরকার নিজের ভুল স্বীকার করে প্রিয়াঙ্কার কাছে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে শিল্পী সংঘ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে। এতে শামীম বলেন,
“প্রিয়াঙ্কার সঙ্গে একটি অনভিপ্রেত ঘটনার জন্য আমি দুঃখিত। আমার ব্যবহার ঠিক ছিল না। আজ তার সঙ্গে দেখা হয়েছে এবং আমি সরাসরি তার কাছে ক্ষমা চেয়েছি।”

তিনি আরও বলেন, “হয়তো আমার রাগের কারণে আরও অনেকেই কষ্ট পেয়েছেন। আমি সকল নারী সহশিল্পী ও দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি এমন আচরণ থেকে বিরত থাকব এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখব।”

এদিকে, অভিনয় শিল্পী সংঘ তাদের এক বিবৃতিতে জানিয়েছে,
“শামীম হাসান সরকার যেহেতু আমাদের সদস্য, তাই তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ও তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সংগঠনের নিয়ম অনুযায়ী শেষবারের মতো সতর্ক করা হলো। ভবিষ্যতে আবার এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তার সদস্যপদ বাতিল করা হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে শৃঙ্খলা ও আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন