ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারী শিল্পীদের বাসনাকে সমর্থন করেনি, বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর: জয়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

নারী শিল্পীদের বাসনাকে সমর্থন করেনি, বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর: জয়

সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের মনোনয়ন দেয়নি বিএনপি। সোমবার ২০ এপ্রিল চূড়ান্ত হওয়া ৩৬ জনের ওই তালিকায় কোনো তারকার নাম না থাকায় রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে বেশ আলোচনা চলছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

মনোনয়নের এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন জয়। সেখানে তিনি মন্তব্য করেন যে বিনোদন অঙ্গনের তারকাদের রাজনীতির মাঠে জায়গা দেওয়ার বিষয়টি বিএনপি ভালোভাবে গ্রহণ করেনি।

ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নারী শিল্পীদের সংসদ সদস্য হওয়ার বাসনাকে বিএনপি সমর্থন করেনি। তারা বুঝিয়ে দিয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’

তার এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই জয়ের এই রূপক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নারী শিল্পীদের জন্য অবমাননাকর বলেও মনে করছেন।

এর আগে সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। রাজপথে তাদের সক্রিয় উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত দলের পরীক্ষিত নেত্রীদের ওপরই আস্থা রেখেছে বিএনপির মনোনয়ন বোর্ড। আর তারকাদের বাদ পড়ার এই বিষয়টি নিয়েই এবার নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিলেন শাহরিয়ার নাজিম জয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!